বর্ণিল আয়োজনে কায়রোতে মহান বিজয় দিবস উদ্‌যাপিত

egyptবর্ণিল আয়োজনে মিশরের রাজধানী কায়রোতে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং মিশরে  সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশি-বিদেশি প্রায় তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কায়রোতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বাংলা গান, কবিতা দর্শকদের বেশ আনন্দ দিয়েছে। অনুষ্ঠানের শেষে বাংলাদেশি খাবার অতিথিদের মন জয় করে নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তাঁর বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশি জনগণের ত্যাগ-তিতিক্ষার কথা স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও নিবিড় ও শক্তিশালী হবে।
জনাব শফিকুর রহমান স্যার  বলেন, বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া স্বাধীনতা। তিনি আরও বলেন, সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে বাংলাদেশে এখন অনেক উন্নয়নশীল দেশের জন্যই অনুকরণী

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.