দুর্নীতিবাজদের হেলিকপ্টার থেকে ফেলে দেয়ার হুমকি দুতের্তের

duerto1483014013ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের মধ্য আকাশে নিয়ে হেলিকপ্টার থেকে ফেলে দেয়ার হুমকি দিয়েছেন। মঙ্গলবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় তিনি এ হুমকি দেন।

দুতের্তে জানান, তিনি এর আগে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার এক সন্দেহভাজন চীনা ব্যক্তিকে হেলিকপ্টারে উঠিয়ে আকাশে নেয়ার পর সেখান থেকে ফেলে দিয়েছিলেন।

তিনি বলেন, যদি আপনারা দুর্নীতিবাজ হন, তাহলে আমি হেলিকপ্টারে করে আপনাদের ম্যানিলায় নিয়ে আসব। এরপর সেখান থেকে ফেলে দেব। এর আগে আমি এই কাজ করেছি। তাহলে আমি কেন আবারও এই কাজ করতে পারব না?

দুতের্তে ঘোষিত মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত প্রায় ছয় হাজার লোক নিহত হয়েছে। তার এই অভিযানের সমালোচনা যে বা যারা করছে তাদেরকেই উল্টো হাত নিচ্ছেন তিনি।

হেলিকপ্টার থেকে চীনা ব্যক্তিকে ফেলে দেয়ার ঘটনাটি কবে কোথায় ঘটেছিল বিষয়টি তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার এবিএস-সিবিএন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় এ বিষয়ে জানতে চাওয়া হলে দুতের্তে বিষয়টি অস্বীকার করেন।

তিনি বলেন, ‘ একজন লোককে ফেলে দিতে হেলিকপ্টার? যদি এটা সত্যিই হয়, তাহলেও আমি এটা স্বীকার করব না।’

দুতের্তের মুখপাত্র আর্নেস্টো আবেল্লা অবশ্য এর আগে জানিয়েছেন, হেলিকপ্টার থেকে ফেলে দেয়ার ঘ্টনা আসলে শহুরে কিংবদন্তী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.