কানাডায় চুরির অভিযোগে পাকিস্তান এয়ারলাইনসের এয়ার হোস্টেস গ্রেফতার

1483456665কানাডার টরন্টোর এক ডিপার্টমেন্টাল স্টোরে চুরির অভিযোগে গ্রেফতার হয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এক এয়ার হোস্টেস। তার চৌর্যবৃত্তি ডিপার্টমেন্টাল স্টোরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

জানা গেছে পিআইএ-র পিকে ৭৯৭ নম্বর বিমানটি লাহৌর থেকে টরন্টোয় এসে পৌঁছোয়। ডিউটি শেষের পর ওই এয়ার হোস্টেস টরন্টোর একটি ডিপার্টমেন্টাল স্টোরে যান। সেখানেই চুরি করতে গিয়ে ধরা পড়ে যান তিনি। এই বিষয়ে পিআইএ বিমানের ক্যাপ্টেনের দাবি, ডিউটি শেষের পর কোনও কর্মী বাইরে গিয়ে যদি কোনও অপ্রীতিকর কাজ করেন, তাহলে তার দায়িত্ব সম্পূর্ণভাবেই সেই কর্মীর।

আপাতত চুরির দায়ে অভিযুক্ত ওই এয়ার হোস্টেসকে টরন্টো আদালতে পেশ করা হয়েছে। যদি তাঁর দোষ প্রমাণিত হয়ে, তাহলে তাঁর বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে ভবিষ্যতে।

এর আগে গত আগস্টে পিআইএ-র আরও এক এয়ার হোস্টেসকে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। তিনি লাহোরের আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সোনা পাচার করছিলেন তাঁর ব্যাগে ঢুকিয়ে। বিমানবন্দরে রুটিন সিকিউরিটি চেকের সময় ধরা পড়ে যান। এক্সপ্রেস ট্রিবিউন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.