উড়োজাহাজ বহর সম্প্রসারণে বছর শেষ করল এমিরেটস

emirates-airlines-contact-detailsবিগত ২০১৬ ছিল এমিরেটস এয়ারলাইনের জন্য উল্লেখযোগ্য প্রবৃদ্ধির একটি বছর। এ সময় নেটওয়ার্ক ও উড়োজাহাজ বহর সম্প্রসারণের পাশাপাশি যাত্রীকেন্দ্রিক প্রডাক্টের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। গত বছর এমিরেটস বহরে ৩৬টি নতুন উড়োজাহাজ যুক্ত হয়েছেÑ যার মধ্যে ২০টি এয়ারবাস এ৩৮০ এবং ১৬টি বোয়িং৭৭৭-৩০০ইআর। অবশ্য এ সময় ২৯টি পুরাতন উড়োজাহাজ বহর থেকে বাদ দেয়া হয়েছে। বর্তমানে এয়ারলাইনটির বহরে মোট উড়োজাহাজের সংখ্যা ২৫৫টি এবং এগুলোর গড় বয়স মাত্র ৫ বছর। উল্লেখ্য, বর্তমানে বিশ্বে এই গড় ১১ বছরেরও অধিক। ২০১৬ সালে এমিরেটস নতুন সাতটি যাত্রী গন্তব্য এবং একটি কার্গো গন্তব্যে নিয়মিত ফ্লাইট শুরু করেছে। বছর শেষে এয়ারলাইনটি বিশ্বব্যাপী নেটওয়ার্কে মোট গন্তব্যের সংখ্যা ছিল ১৫৪টি। আটটি নতুন গন্তব্যে এ৩৮০ ফ্লাইট চালুর ফলে বর্তমানে মোট ৪৪টি গন্তব্যে সর্বাধুনিক এই উড়োজাহাজের সাহায্যে ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস। পণ্য ও সেবার ক্ষেত্রে বছরটি ছিল বিশেষভাবে উল্লেখ্যযোগ্য। এ সময় এমিরেটস অনেক নতুন যাত্রীকেন্দ্রিক প্রডাক্ট ও সেবা চালু করেছে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজগুলোতে নতুন ও বিলাসবহুল বিজনেস শ্রেণী আসন প্রবর্তন করেছে এবং ইনফ্লাইট বিনোদন ব্যবস্থাকে নতুন করে সাজিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.