আবুধাবির যুবরাজের মালিকানাধীন বিমানের অন্দরমহল [ভিডিও]

biman_37864_1485497903ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন আবুধাবির যুবরাজ শেখ মুহম্মদ বিন জাভেদ আলি নাহিয়ান।

বৃহস্পতিবার তিনি ভারতে আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জাভেদ আলি নাহিয়ানের সঙ্গে ভারতে আসা একটি বিশেষ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন দিল্লির রাজপথের প্রভাতী অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশের আসনেই বসেন নাহিয়ান। তার এ ছবি ছড়িয়ে পড়ে বিশ্ব গণমাধ্যমে।

এ ছবির সঙ্গে আর একটি ভিডিও ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও।

আসলে এই ভিডিওতে ধরা পড়েছে আবুধাবির যুবরাজের ‘প্রাইভেট’ বিমানের বিলাসবহুল অন্দরমহলের ছবি।

হঠাৎ দেখলে এটিকে পাঁচতারকা হোটেলের কোনো সুসজ্জিত স্যুইট ভেবে ভুল করতে পারেন অনেকেই। কী নেই এই বিমানে! বিলাসবহুল ড্রইংরুম, বেডরুম, কনফারেন্স রুম- সবই রয়েছে এর মধ্যে।

উল্লেখ্য, ৫৫ বছর বয়সী যুবরাজ ২০০৫ সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহির সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডারের দায়িত্ব পালন করছেন।

https://youtu.be/cmvGWw30leA

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.