কান উৎসবে মনোনয়ন পেলো ‘দাগ’

Dag-ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’। প্রথমবারের মতো বাংলাদেশি কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এই মনোনয়ন পেলো।

মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ছবিটি আগামী ১৭ থেকে ২২ মে অনুষ্ঠেয় উৎসবে প্রদর্শিত হবে।

নির্মাতা জসীম আহমেদ জানান, ‘এখন পর্যন্ত এশিয়া থেকে তিনটি ছবি কানে মনোনয়ন পেয়েছে। এবার মার্কিন বাঘা বাঘা নির্মাতাদের বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতায় লড়তে হচ্ছে। কিন্তু আমি শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে সরছি না।’

শতাব্দি ওয়াদুদ, শারমিন জোহা, শশী, বাকার বকুল প্রমুখ অভিনীত ছবিটির কাহিনী ও পরিচালনা করেছেন জসীম আহমেদ। চিত্রনাট্য ও সংলাপে পান্থ শাহরিয়ার, চিত্রগ্রহণে ছিলেন জোগেন্দ্র পাণ্ডা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.