আন্তর্জাতিক ডেস্ক, এভিয়েশন নিউজঃ আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে অংশগ্রহন করার পর থেকেই তার মুসলিম বিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের কিছু মুসলিম বিদ্বেষী নাগরিক মুসলমানদের বিরূদ্ধে তাদের বিদ্বেষমূলক কর্মকান্ড চালাতে থাকে। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর তা বহুগুনে বেঁড়ে যায়। কোথাও কোথাও শারীরিক ভাবে লাঞ্ছনার ঘটনাও ঘটেছে। আর যুক্তরাষ্ট্রের পাবলিক প্লেসে মুসলমানদের অপমান করার ঘটনা তো হর-হামেশাই ঘঁটছে ।গত শমিবার বিকেলে যুক্তরাষ্ট্রের একটি প্লেনে এরকম একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটান যুক্তরাষ্ট্রের এক নাগরিক। ঘটনাটার ভিডিও প্লেনের এক যাত্রী তার মোবাইলে ধারন করেন। গত শনিবার ইউনাইটেড এয়ারওয়েজের একটি প্লেন শিকাগো থেকে টেক্সাস যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। তখন যুক্তরাষ্ট্রের এক নাগরিক পাকিস্তানি দম্পত্তি কে প্লেনের ভিতরে জিজ্ঞাসা করেন যে তাদের লাগেজে কোনো বোমা আছে কিনা। তখন যুক্তরাষ্ট্রের ওই নাগরিক আরো বলেন যে, সব বিদেশিদের যুক্তরাষ্ট্র ত্যাগ করা উচিত। এই কথা শোনার পর প্লেনের যাত্রীরা প্লেনের ক্রুদের বিষয়টি অবহিত করে, পরে ক্রুদের নির্দেশনা না মানার কারনে যুক্তরাষ্ট্রের ওই নাগরিককে প্লেন থেকে নামিয়ে দেন প্লেনের ক্রুরা। নামার সময় প্লেনের এক যাত্রী বলেন যে, “ এটা ট্রাম্পের আমেরিকা নয়”। আরেক যাত্রী তাকে যাওয়ার সময় বলে, “ বিদায় বর্ণবাদী।”
ভিডিও
https://www.youtube.com/watch?v=1pgCQa-Gwc0