সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেও গত বছর (২০১৬ সালে) হজে যেতে ব্যর্থ ১৮ জনকে প্রায় ২৯ লাখ টাকা ফেরত দেবে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (হজ) শরাফত হোসেন ও সিনিয়র সহকারি সচিব (হজ-১) মো. আবুল হোসেনের যৌথ স্বাক্ষরে গত ৬ মার্চ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৬ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের নিবন্ধন করার পরও যে ১৮ জন হজে যেতে পারেননি তাদের নিবন্ধন বাতিল করে ১ লাখ ৬০ হাজার ২শ’৮৯ টাকা ৬৮ পয়সা হারে ১৮ জনকে মোট ২৮ লাখ ৮৫ হাজার ২শ’১৪ টাকা ২৪ পয়সা প্রত্যেকের অনুকূলে সোনালী ব্যাংকে ধর্ম মন্ত্রণালয়ের হিসাব থেকে ফেরত প্রদানের নির্দেশ প্রদান করা হয়। নিবন্ধিত কোন ব্যক্তি মৃত্যুবরণ কিংবা অসুস্থতাজনিত কারণে চলাচলে অপারগ হলে তাদের বৈধ প্রতিনিধিকে (স্ত্রী, ছেলে ও মেয়ে) প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে অর্থ প্রদান করা যেতে পারে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
যে ১৮ জনকে টাকা ফেরত দেয়া হবে তারা হলেন আবদুল বারি (পিলগ্রিম আইডি নম্বর ৭০১৯৪০১, হোনোয়ারা বারি (৭০১৯৪০২), মুনতাসির মোহাম্মদ হামিদ (৭০১৩৫০২), দেলোয়ার হোসেন (৭০১৯৪০২), লুৎফুন নাহার (৭০৩১৯০১), খোরশেদ আলম হাওলাদার (৮০৪২০০৭), সেলিনা আক্তার (৮০৪২০০৮), মো. জামাল উদ্দিন (মৃত) (৮০৪৮২০১), আবদুল মজিদ হাওলাদার (৮১২৫৩০১), আমিনা বারি (৮০০৯৭০২), মো. ওয়ালি উল্লাহ পাটওয়ারি (৮০৩২৪০৬), আনছার আলী (৮০৯৫৩০২), হাসান শাহরিয়ার (৮০৪৪৮০১), সায়েদা আরেফিন হাসান (৮০৪৪৮০২), মোখলেছুর রহমান (৮০৪৮৭০৫), মো. সাইফুদ্দিন সরদার মিন্টু (৮১১১৪০১), আবুল কালাম (৮১৩০৬০১) ও লুৎফুল্লাহেল মাজেদ (৮০৪৪০০৯)।