বিমানবাহিনীতে ২৫০ নিয়োগ

bangladesh-air-force_41701_1489127910বেসামরিক পদে রাজস্ব খাতে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ বিমানবাহিনী। ২৯টি পদে মোট ২৫০ জনকে এই নিয়োগ দেয়া হবে। এ লক্ষে সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা থাকা সাপেক্ষে আপনিও আবেদন করতে পারেন এসব পদে।

কোন পদে কতজন : বিজ্ঞপ্তি অনুসারে বিমান বাহিনীতে ধর্মীয় শিক্ষক পদে ১ জন, কম্পিউটার অপারেটর পদে ৬ জন, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে ৩১ জন, অফিস সহায়ক পদে ২৫ জন, অফিস করণিক পদে ২৫ জন, মিডওয়াইফ পদে ৪ জন, বেলুন মেকার পদে ৪ জন, ফায়ার ফাইটার পদে ৩ জন, ট্রেডসম্যান (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক) পদে ৬ জন, ট্রেডসম্যান (পেইন্টার) পদে ৩ জন, ট্রেডসম্যান (ইলেকট্রিক মেকানিক) পদে ৪ জন, ট্রেডসম্যান (গ্রাউন্ড সিগন্যালার) পদে ৫ জন, ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক) পদে ৩ জন, ট্রেডসম্যান (ইঞ্জিন মেকানিক) পদে ২ জন, ট্রেডসম্যান (জেনারেল মেকানিক) পদে ২ জন, ট্রেডসম্যান (কার্পেন্টার) পদে ৪ জন, দাই পদে ১ জন, লস্কর পদে ৩২ জন, ওয়াচম্যান পদে ৮ জন, পরিচ্ছন্নতাকর্মী পদে ২১ জন, মালি পদে ৫ জন, মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার পদে ১০ জন, লস্কর এয়ারক্রাফট পদে ৩ জন, লস্কর ফায়ার ফাইটার পদে ৩ জন, লস্কর এন্টিম্যালেরিয়া পদে ৪ জন, লস্কর বার্ড শুটার পদে ১০ জন, আয়া পদে ২ জন, বাবুর্চি পদে ১৮ জন এবং ওয়াসার আপ পদে ৫ জনকে নিয়োগ দেয়া হবে।

আবেদনের যোগ্যতা : ধর্মীয় শিক্ষক পদে আবেদনের জন্য আবেদনকারীকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ফাজিল পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে ধর্মোপদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণে সমর্থ হতে হবে।

কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতক পাস হতে হবে। এ ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই বাংলা ও ইংরেজিতে কম্পিউটার চালনার দক্ষতা বা যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে আবেদনের জন্য আবেদনকারীকে ভারি যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণী পাস হতে হবে। অফিস করণিক পদে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে কম্পিউটারে বাংলা ও ইংরেজি কম্পোজে মিনিটে ২০ শব্দ গতি থাকতে হবে। দুটি পদেই বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

মিডওয়াইফ পদে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে দেড় বছরের মিডওয়াইফ প্রশিক্ষণ অথবা মহিলা স্বাস্থ্য পরিদর্শক হিসেবে রেজিস্ট্রিকৃত হতে হবে।

ফায়ার ফাইটার পদে আবেদনের জন্য আবেদনকারীকে ট্রেডকোর্স সার্টিফিকেটসহ এসএসসি পাস অথবা সরকার কতৃক স্বীকৃত বা রেজিস্ট্রিকৃত ফায়ার ফাইটিং ইউনিটে তিন মাসের বাস্তব প্রশিক্ষণসহ এসএসসি পাস হতে হবে। বেলুন মেকার পদে আবেদনের জন্য আবেদনকারীকে অন্তত এসএসসি পাস হতে হবে, তবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

উপরোক্ত পদগুলোতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ট্রেডসম্যান (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক) পদে আবেদনের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতাসহ এসএসসি পাস অথবা এসএসসি পাসসহ অটোমোবাইল বা মেকানিক্যাল ট্রেড কোর্স পাস হতে হবে। দাই পদে আবেদনের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট পেশায় দুই বছরের অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণী পাস হতে হবে।

অফিস সহায়ক, লস্কর, পরিচ্ছন্নতাকর্মী, মালি ও ওয়াচম্যান পদে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে।

বয়স : গত ২০ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের পদ্ধতি : নির্ধারিত ফরম অনুসারে আবেদন করতে হবে। চাকরির আবেদন ফরমটি পাওয়া যাবে (www.baf.mil.bd) এই ওয়েবসাইটে। নির্ধারিত তারিখের মধ্যে আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সাম্প্র্রতিক তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

ডেটলাইন : সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র সংযুক্তি, আবেদন ফি’সহ ২০ মার্চ, ২০১৭ তারিখের মধ্যে পরিচালক, কর্মচারী পরিদফতর, বিমানবাহিনী সদর দফতর, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬-এই ঠিকানায় পাঠাতে হবে।

বেতন-ভাতা : চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত স্কেলে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা দেয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.