আন্তর্জাতিক ডেস্ক,এভিয়েশন নিউজঃ প্রায় ছয় দশক ধরে বেট ন্যাশ নামের এই নারী আমেরিকান এয়ারলাইন্সের বিমান সেবিকা হিসেবে প্লেনে তার হাসি ছড়িয়েছেন।
তার এই ৮০ বছরের কর্মজীবন প্রমান করে যে শুধু বয়সের আধিক্য কাউকে কর্ম থেকে থামিয়ে রাখতে পারেনা।
তিনি ওয়াশিংটন ন্যাশনাল থেকে বোস্টোন লোগান রুটে সেবা দিয়ে থাকেন এবং সাধারনত প্লেনে হরেক রকমের পানীয় প্রস্তুত করে থাকেন।
এই রুটের অনেক যাত্রীই এখন তার কাছে পরিচিত এবং বন্ধুর মতো হয়ে গেছেন। এই শ্রদ্ধেও মিশুক নারী তার পরিচিত যাত্রীদের সাথে আলিঙ্গনের মাধ্যমে ও তাদের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে অভিবাদন জানিয়ে থাকেন।
ন্যাশ বলেন, ছোট বেলা থেকেই তার এই রোমাঞ্চকর পেশাটি পছন্দের। ১৬ বছর বয়সে তিনি প্রথম ওয়াশিংটনে প্লেনে চড়েন। যখন তিনি তার মায়ের সাথে ছিটে বসে ছিলেন তখন তিনি সুন্দর পোশাক পরা প্লেন সেবিকাদের হাঁটতে দেখেন এবং তখন তিনি মনে মনে সিদ্ধান্ত নেন যে তিনি একদিন প্লেন সেবিকা হবেন। এবং এক সময় তিনি প্লেন সেবিকা হন এবং ছয় দশক ধরে এখনো তিনি আমেরিকান এয়ারলাইন্সে সেবা দিয়ে যাচ্ছেন।
আরও খবর