ধর্ম মন্ত্রণালয় ফেরত দিচ্ছে ৩৪১ হজযাত্রীর টাকা

Haz20170410181517২০১৬ সালে প্রাক নিবন্ধন করলেও এবার হজে যেতে অনিচ্ছুক এমন ৩৪১ সরকারি হজযাত্রীর টাকা ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার হজ অফিসের (ঢাকা) পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রাক নিবন্ধন বাতিলকারি যাত্রীদের নাম ঠিকানা প্রকাশ ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদর্শন করে হজ অফিস থেকে চেক সংগ্রহের নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চেক সংগ্রহের সময় যাত্রীদেরকে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের মূল কপি, কোনো কারণে হজযাত্রী নিজে উপস্থিত হতে না পারলে সেক্ষেত্রে অথরাইজড লেটারসহ ছেলে/মেয়ে/স্বামী/স্ত্রীকে হজযাত্রীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং অথরাইজড ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.