রাজনীতিতে না এলে যা করতেন শেখ হাসিনা।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আয়োজনে ‘লেটস টক’ অনুষ্ঠানে তরুণদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শহীদ বুদ্ধিজীবী ডা. আবদুল আলীম চৌধুরীর কন্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ডা. নুজহাত চৌধুরী।
সেখানে দর্শকের একজন প্রশ্ন করেন- রাজনীতিতে না এলে কী করতেন? ছোটবেলায় কী হতে চেয়েছিলেন?
এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ছোটবেলায় আমার ইচ্ছা ছিল ডাক্তার হব। এসএসসি পরীক্ষা দিলাম, তখন দেখলাম অঙ্কে কাঁচা।
আর বন্ধুরা সবাই আর্টসে ছিল, আমিও আর্টসে ভর্তি হই। এর পর ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার। আবার শিক্ষক মানে প্রাইমারি স্কুলের শিক্ষক। বাচ্চাদের পড়াব, বলেন প্রধানমন্ত্রী।