‘ধানের শীষে ভোট দেওয়া মানেই ৩০ লাখ শহীদের হত্যাকারীদের পক্ষ নেওয়া’

‘ধানের শীষে ভোট দেওয়া মানেই ৩০ লাখ শহীদের হত্যাকারীদের পক্ষ নেওয়া’

জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার মহান বিজয় দিবসের দিন সকালে সজীব ওয়াজেদ জয় তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এ আহ্বান জানিয়ে বলেন, ‘বিজয়ের ৪৭ বছর পর, আজকের এই বিজয় দিবসে আসুন যুদ্ধাপরাধী ও তাদের দোসর বিএনপি-ঐক্যফ্রন্টকে কখনো ভোট না দেওয়ার প্রতিজ্ঞা আমরা করি। ধানের শীষে ভোট দেওয়া মানেই ৩০ লাখ শহীদের হত্যাকারীদের পক্ষে ভোট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘বাংলাদেশ কত বছর আগে স্বাধীন হয়েছিল তা আমি চাইলেও ভুলতে পারব না। কারণ, আমার জন্ম মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ আর আমার বয়স একই।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.