জাল পাসপোর্ট সহ কলকাতা বিমানবন্দরে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।খবর জি ২৪ ঘণ্টা।
আটক কৃতদের মধ্যে ২ জন মহিলা রয়েছেন।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, স্পাইস জেটের বিমানে কলকাতা থেকে ঢাকা যাচ্ছিল ওই ৩ বাংলাদেশি । বুধবার বিমানে ওঠার আগে তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় অভিবাসন দফতরের কর্মকর্তাদের। তাদের জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক উত্তর না মেলায় আরও গাঢ় হয় সন্দেহ। শেষমেশ অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গ্রেফতার কৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তারা সম্পর্কে ভাই বোন। তারা প্রত্যেকেই বাংলাদেশের রাঙামাটির বাসিন্দা। ৬ বছর তামিলনাড়ুর ত্রিপুরে কাপড়ের কারখানায় কাজ করতে এসেছিলেন। সেখানেই জাল পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে যুক্ত হয়।
এখন নিজেদের জাল পাসপোর্ট তৈরি করে বাংলাদেশে যাচ্ছিল। তাদের জেরা করে চক্রের সঙ্গে জড়িত বাকিদের নাগাল পাওয়ার চেষ্টা করছে পুলিশ।