শাহজালালে নেমেই রহস্যজনক নিখোঁজমান্দা

imagesdfghjhgগত দিন আগে ওমরা পালন শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন আব্দুর রশিদ (৭০)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চাকলা গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে তার ভাতিজা সাইফুল ইসলাম বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাইফুল ইসলাম জানান, ৪ এপ্রিল তার চাচা আব্দুর রশিদ ওমরা পালনের জন্য সৌদি আরব যান। ওমরা পালন শেষে ১৭ এপ্রিল রাত সোয়া ৮টায় ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল বিমানবন্দরে নামেন। তিনি ইমিগ্রেশন শেষ করে আরেক ভাতিজা জয়নালের কাছে পাসপোর্ট দিয়ে মালপত্র নিতে যান। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.