নড়াইলে ভোটের মাঠে মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজ নির্বাচনী এলাকায় পৌঁছেই নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা শুরু করেছেন।

শনিবার ঢাকা থেকে মাশরাফি নড়াইলের উদ্দেশে রওনা হয়ে দুপুর আড়াইটার দিকে তিনি নড়াইলের কালনা ঘাটে এসে পৌঁছান। তিনি নড়াইল-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

কালনা ঘাটে আগে থেকে অপক্ষোয় থাকার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মাশরাফিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জানা যায়, মাশরাফি নিজে ভোটের মাঠে না থাকলেও ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর নেতাকর্মীরা ভোটের মাঠে নেমে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে মাশরাফির পক্ষে গণসংযোগ শুরু করেন। শনিবার থেকে নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে ভোট চাইবেন মাশরাফি।

নড়াইল সদর আসন (নড়াইল-২) নড়াইল পৌরসভা, সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভা ও লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত।

জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের এ আসন থেকে আওয়ামী লীগ বরাবরই ভালো ফলাফল করেছে। ৭৩, ৯১, ৯৬, ২০০৮ এবং ২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক জয়লাভ করে তবে ১৪ সালে আওয়ামী লীগের নৌকা নিয়ে জয়লাভ করে ওয়ার্কাস পার্টির নেতা বর্তমান সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। আসনটিতে ৮৬ ও ৮৮ সালে জাতীয় পার্টি এবং ১৯৭৯ এবং ২০০১ উপ-নির্বাচনে বিএনপি জয়লাভ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.