‘প্রকৃতির ডাকে সাড়া দিতে’ মহাসড়কে বিমান !

‘প্রকৃতির ডাকে সাড়া দিতে’ মহাসড়কে বিমান !

মহাসড়কের ওপর গাড়িগুলির পাশ কাটিয়ে দ্রুত বেগে এগিয়ে চলেছে একটি বিমান। কিছুদূর গিয়ে থামল। তারপর? ভিতর থেকে পাইলট বার হয়ে সোজা চলে গেলেন রাস্তার পাশে ঝোপের ধারে। প্রকৃতির ডাক? হতেও পারে! ততক্ষণে আশেপাশে অনেক গাড়ি দাঁড়িয়ে পড়েছে। গাড়ি চালানোর সময়, রাস্তাঘাটে মূত্রের বেগ আসা অস্বাভাবিক একেবারেই নয়। তা বলে এর জন্য হাইওয়ের ওপর বিমানের জরুরি অবতরণ!

বিমানের পিছনের একটি গাড়ির যাত্রী ওই ভিডিও টুইট করেন ২৩ ডিসেম্বর। তারপরই আমেরিকার আলাবামা হাইওয়ের এই ঘটনা ভাইরাল হয়ে যায়। ওই দিন সপরিবারে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এক দম্পতি। ইন্টারস্টেট ২০-র ওপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখেন তাদের গাড়ির সামনে একটি ছোট বিমান হাইওয়ের ওপর দিয়েই এগিয়ে যাচ্ছে। অনেকগুলো গাড়িকে পাশ কাটিয়ে তীর বেগে চলেছে বিমানটি। এভাবে অনেকটা যাওয়ার পর হাইওযের এক পাশে দাঁড়িয়ে পড়ে। ওই দম্পতি চোখের সামনেই এই দৃশ্য ভিডিও করছিলেন। বিমান দাঁড়িয়ে পড়লে তারাও গাড়ি দাঁড় করিয়ে দেন। ওই ভিডিওতে দেখা গেছে, তারপর বিমানের ভিতর থেকে এক ব্যক্তি বেরিয়ে রাস্তার পাশে চলে যান। পাইলট মূত্রত্যাগ করবেন বলে হাইওয়ের ওপর বিমান নামিয়েছেন এটা ভেবে প্রথমে ওই দম্পতি ভীষণ অবাক হয়েছিলেন। পরে অবশ্য জানা গেছে, জরুরি অবতরণের প্রকৃত কারণ অন্য কিছু এবং তা গুরুতরও।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে জানানো হয়, একটা ইঞ্জিনের ওই ছোট বিমানটি চালাচ্ছিলেন একজন ছাত্র। এটাই তার প্রথম ফ্লাইট ছিল। বিমানে তার সঙ্গে আরও একজন ছিলেন। আলাবামার তাল্লাডেগা মিউনিসিপ্যাল বিমানবন্দর থেকে দু’জন ওই বিমান ওড়ান। ৪-৫ মাইল ভালোভাবে ওড়ার পর ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। খুব তাড়াতাড়ি ইঞ্জিন কাজ করাও বন্ধ করে দেয়। এরপরই অত্যন্ত দক্ষতার সঙ্গে আমেরিকার আলাবামার হাইওয়েতে বিমানটির জরুরি অবতরণ করান ওই ছাত্র (যাকে ভিডিওতে দেখা গেছে) হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.