স্পাইসজেটের বিমানে যাত্রীর মৃত্যু !

স্পাইসজেটের বিমানে যাত্রীর মৃত্যু !

কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে স্পাইসজেটের একটি বিমানে যাত্রীর মৃত্যু হল ।
বিমান ওড়ার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন কিশোর সুমন পাল। তড়িঘড়ি বিমানটিকে জরুরি অবতরণ করা হয় কলকাতা বিমানবন্দরে।
কিশোরকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিমান ওড়ার কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে জ্ঞান হারায় কিশোর সুমন পাল ৷ স্পাইসজেটের SG 516 বিমানের ঘটনা ৷ আজ, বৃহস্পতিবার ভোর ৬টা ৫৫ নাগাদ বিমানটি কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয় ৷ ওড়ার কিছুক্ষণের মধ্যেই সুমন পাল অসুস্থ বোধ করলে বিমানটিকে ফিরিয়ে আনা হয় কলকাতা বিমানবন্দরে ৷ যদিও যাত্রীকে শেষপর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি ৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.