মাঝ আকাশে বিমানবালাকে বিয়ের প্রস্তাব!

মাঝ আকাশে বিমানবালাকে বিয়ের প্রস্তাব!

ভালবেসে প্রিয় মানুষটির মন জয় করার জন্য কত কি-ই না করে থাকি আমরা। কিন্তু আপনি বা আমরা যা শুনিনি কখনো তাই করে দেখিয়েছেন স্টেফানো নামে এক ব্যক্তি। মাঝ আকাশে উড়ন্ত বিমানে প্রিয়তমাকে বিয়ের প্রস্তাব দিলেন স্টেফানো।

সম্প্রতি এমিরেটসের রোম থেকে দুবাইগামী একটি বিমানে স্টেফানো নামে এক ব্যক্তি ভিত্তোরিয়া নামের একে নারীকে বিয়ের প্রস্তাব দেয় আর সেই ভিডিও ভাইরাল হয়ে নেট দুনিয়ায়। ভিত্তোরিয়া নামের ওই নারী দুবাইগামী বিমানে বিমানসেবিকা হিসেবে দায়িত্বরত ছিলেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, অন্যান্য বিমান সেবিকাদের সঙ্গে বিমানের ভিতর হেঁটে আসছেন ভিত্তোরিয়া। তিনি তখনো জানেন না যে, ঠিক কী হতে চলেছে। ইকোনমি ক্লাসের পর্দা সরিয়ে ভিতরে আসতেই তিনি দেখতে পান যে বেশ অন্য রকম ভাবে কেবিনটি সাজানো। বেশ কিছু যাত্রী তাঁকে গোলাপ ফুল দিয়ে অভিনন্দনও জানান। ভিত্তোরিয়া চমকে যান এটা দেখে যে, একাধিক যাত্রী যে মুখোশটা ধরে আছেন, সেটি তার প্রিয় মানুষ স্টেফানোর।

এরপরেই দেখা যায় যে, স্টেফানোর দেখা পেয়ে নিজের আবেগকে আর সামলাতে পারছেন না ভিত্তোরিয়া। তারপরই স্টেফানো হাঁটু মুড়ে বসে ভিত্তোরিয়ার আঙ্গুলে পরিয়ে দেন ‘এনগেজমেন্ট রিং’। স্টেফানোকে জিজ্ঞেস করতেও দেখা যাচ্ছে যে, ভিত্তোরিয়া তাঁর প্রস্তাবে সাড়া দিচ্ছেন কিনা। মুখে তখন ভাষা নেই ভিত্তোরিয়ার। চোখের জল সামলাতে সামলাতে মাথা নাড়লেন তিনি, যার অর্থ, ‘হ্যাঁ’।

এই সম্পূর্ণ ভিডিওটি প্রকাশ করা হয়েছে এমিরেটসের পক্ষ থেকে। এই অভাবনীয় অভিজ্ঞতার জন্য নেটিজেনরা ধন্যবাদ জানাতে ভুলেননি এমিরেটস কর্তৃপক্ষকেও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.