মাঝ আকাশে প্লেন থেকে চুঁইয়ে পড়ছে জ্বালানি ! আতঙ্কে যাত্রীদের আর্তনাদ

মাঝ আকাশে প্লেন থেকে চুঁইয়ে পড়ছে জ্বালানি ! আতঙ্কে যাত্রীদের আর্তনাদ।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবোঝাই বিমান ৷ ১৫৫ জন যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ ৷ জাতীয় সংবাদসংস্থা ANI সূত্রে খবর, ব্যাঙ্কক থেকে দিল্লি আসছিল AI-335 বিমানটি ৷ আচমকাই মাঝ আকাশে বিমানে কিছু সমস্যা হচ্ছে, সেটি ঠাহর করতে পারেন বিমানচালক ৷ পাইলট দেখেন, জ্বালানি চুঁইয়ে চুঁইয়ে পড়ছে বিমানের গা বেয়ে ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটে ৷ রাত ৯.৩০টায় ব্যাঙ্কক থেকে বিমানটি ছাড়ে ৷ তার ৩০ মিনিটের মধ্যেই ঘটে এই ঘটনাটি ৷ এয়ার ইন্ডিয়ার তরফ থেকেও এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছে সংস্থার উচ্চপদস্থ আধিকারিকেরা ৷ প্রসঙ্গত, সমস্ত বিমানযাত্রীই একেবারে সুরক্ষিত রয়েছেন ৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.