এমিরেটস এয়ারলাইন্সে বিশেষ মূল্যছাড়

এমিরেটস এয়ারলাইন্সে বিশেষ মূল্যছাড়।

বিশ্বব্যাপী নেটওয়ার্কে অন্তর্ভুক্ত ১৫৭টি গন্তব্যে বাংলাদেশ থেকে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইনস। তবে অফারটি পেতে হলে যাত্রীদের ৮ থেকে ২১ জানুয়ারির মধ্যে টিকিট ক্রয় এবং ৩০ নভেম্বর ২০১৯ এর মধ্যে ভ্রমণ করতে হবে।

সব রকম ট্যাক্সসহ ইকোনমি শ্রেণিতে দুবাই রিটার্ন টিকিট মূল্য হবে সর্বনিম্ন ৫০ হাজার ৫০২ টাকা। লন্ডন এবং নিউইয়র্কের ক্ষেত্রে ৮০ হাজার ৩৭১ টাকা এবং রোমের জন্য ৬৮ হাজার ৯৭২ টাকা। বিজনেস শ্রেণিতে ভ্রমণের ক্ষেত্রে দুবাই, নিউইয়র্ক, লন্ডন এবং রোমের রিটার্ন টিকিট মূল্য পড়বে সর্বনিম্ন যথাক্রমে ১ লাখ ৯৩ হাজার ৮৫৬ টাকা, ৩ লাখ ৬২ হাজার ৭৫২ টাকা, ২ লাখ ৮৭ হাজার ৩৭৩ টাকা এবং ২ লাখ ৩০ লাখ ৭৯৭ টাকা।

গত ২৬ ডিসেম্বরে শুরু হয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় দুবাই শপিং ফেস্টিভাল যা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ফেস্টিভাল চলাকালীন আকর্ষণীয় মূল্যছাড়সহ অন্যান্য অফার পেতে বিভিন্ন দেশ থেকে প্রচুর সংখ্যক শপিং বিলাসী দুবাই ভ্রমণ করেন। তাদের জন্য বিশেষ ব্যাগেজ সুবিধা ঘোষণা করা হয়েছে।

যেসকল যাত্রী শুধুমাত্র দুবাই ভ্রমণের জন্য আসবেন, তারা এমিরেটস নেটওয়ার্কভুক্ত নিজস্ব গন্তব্যে ফেরার পথে বিনামূল্যে অতিরিক্ত ১০ কেজি ব্যাগেজ নিতে পারবেন। তবে কানাডা, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার গন্তব্য থেকে আগত যাত্রীরা ফেরার পথে বিনামূল্যে অতিরিক্ত এক পিস ব্যাগেজ নেয়ার সুবিধা পাবেন। এই বিশেষ অফারটি পেতে হলে যাত্রীদের আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে টিকিট ক্রয় এবং ৪ ফেব্রুয়ারির মধ্যে ভ্রমণ করতে হবে।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে দৈনিক তিনটি ফ্লাইট পরিচালনা করছে। ভায়া দুবাই এয়ারলাইনের ছয়টি মহাদেশে বিস্তৃত অধিকাংশ গন্তব্যে ভ্রমণের জন্য সুবিধাজনক সংযোগ প্রদান করছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম ও সিলেটের যাত্রীদের ঢাকা আসার জন্য এমিরেটস সৌজন্যমূলক এসি বাস সেবা প্রদান করে আসছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.