নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের প্রশ্ন তোলা হাস্যকর: কাদের

নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের প্রশ্ন তোলা হাস্যকর: কাদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রশ্নে তোলাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, একাদশ সংসদ নির্বাচনকে সারাবিশ্ব স্বীকৃতি দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা ও সংলাপ আহ্বান করা হাস্যকর।
‘এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক বিশ্ব, গণতান্ত্রিক দেশগুলো- এমনকি পাকিস্তান পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। আজকে দুনিয়ার যে ডেমোক্রেটিক জাতিগুলো, সব গণতান্ত্রিক দেশই বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, প্রশংসা করেছে এবং সমাদৃত হয়েছে। এমতাবস্থায় এ ধরনের দাবি হাস্যকর ছাড়া আর কিছুই বলার কোনো বিষয় নেই।’
জাতীয় ঐক্যফ্রন্টের কোনো দাবি থাকলে তা সংসদে এসে বলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.