সৈয়দ আশরাফের আসনে ফরম নিলেন শাফায়াতুল

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়াতুল ইসলাম।

বুধবার সকালে ধানমণ্ডি আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে শাফায়াতুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রয়াত সৈয়দ আশরাফের সাবেক ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন।

মঙ্গলবার কিশোরগঞ্জ-১ আসনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ৩১ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। যাচাই-বাছাই হবে ৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনে ৩০ ডিসেম্বর ভোটে নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। কিন্তু শপথ নেওয়ার আগেই তিনি মারা গেলে এ আসনে নতুন করে নির্বাচন করার প্রয়োজন হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.