বিমানবন্দর সড়কে ফুটপাতে উঠে দুই পথচারীকে চাপা দিল ট্রাক

বিমানবন্দর সড়কে ফুটপাতে উঠে দুই পথচারীকে চাপা দিল ট্রাক।

রাজধানীর বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ফুটপাতে হাটতে থাকা দুই পথচারীকে চাপা দিয়েছে। এ সময় দুই পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন। রোববার দিনগত রাত পৌনে ১টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডালিম (২০) ও মোবারক (২৭)। পুলিশের বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধাম চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ওঠে যায়। এতে ফুটপাতে থাকা দুই পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলায়। নিহত দু’জন দু’জনার পরিচিত হতে পারে। তাদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগে কিছু কাগজপত্র দেখে তাদের নাম পাওয়া গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়াও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.