রাজধানীর ফকিরাপুলের এক নম্বর গলিতে তরুণীর লাশ

রাজধানীর ফকিরাপুলের এক নম্বর গলিতে তরুণীর লাশ।

রাজধানীর ফকিরাপুল এলাকায় এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁর নাম অপরা আক্তার লুসি (২৪)। সোমবার বিকেলে ফকিরাপুলের এক নম্বর গলিতে তাঁর লাশ পড়েছিল। ভবনের ওপর থেকে ফেলে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরাপুলের এক নম্বর গলিতে ঢোকার মুখে আটতলা ও পাঁচ তলা ভবন রয়েছে। এই দুটি ভবনের মধ্যে ফাঁকা জায়গায় সোমবার বিকেলে এক তরুণীর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওই তরুণী পাশের সড়কে এক বাসায় থাকতেন। গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। প্রাথমিকভাবে নিহত ওই তরুণী সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, ফকিরাপুলের এক নম্বর সড়কে ২২১ নম্বর বাড়ির পাশে লুসি নামে একটি মেয়ের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পাশের কোনো ভবন থেকে তাঁকে ফেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে এখন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.