২০২০ সালে ইতালির কাতানিয়ায় নির্মিত হবে স্থায়ী শহীদ মিনার

ইতালির কাতানিয়ায় ২০২০ সালে নির্মিত হতে যাচ্ছে স্থায়ী শহীদ মিনার। দীর্ঘদিন ধরে কাতানিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রানের দাবী একটি শহীদ মিনার।

কাতানিয়ার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ একটি শহীদ মিনারের দাবী জানান ২৬ জানুয়ারি অনুষ্ঠিত অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার ১৫তম কার্যনির্বাহী সভায়। এরপর আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু কমিউনিটি নেতাদের দাবী আমলে নিয়ে ২০২০ সালে সিসিলি দ্বীপ কাতানিয়ায় একটি স্থায়ী শহীদ মিনার তৈরী করতে সহযোগিতার জন্য আশ্বস্ত করেন।

আয়েবার কার্যনির্বাহীসভা সফলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে একটি দাবীও বাস্তবায়ন হতে যাচ্ছে কাতানিয়া প্রবাসী বাংলাদেশিদের। আর তাদের দীর্ঘ দিনের প্রানের দাবী একটি শহীদ মিনার। কাতানিয়ায় বাংলাদেশের কনসাল জেনারেল, স্থানীয় কমিউনিটি নেতাদের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হবে ঐতিহাসিক মনুমেন্ট।

সমস্ত প্রশাসনিক ব্যবস্থাপনা, নক্সা, পরিকল্পনা এবং আর্থিক ব্যাপারগুলো পারস্পরিক সহযোগিতায় সম্পন্ন করা হবে বলে জানান আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। শহীদ মিনার নির্মানের এ উদ্যোগ ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন ইতালিতে নিযুক্ত রোম বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার।

তিনি এর বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আয়েবার এ বিশেষ উদ্যোগের ফলে কাতানিয়া বাংলাদেশ কমিউনিটি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

উল্লেখ্য, আয়েবা একটি অরাজনৈতিক সংগঠন ২০১২ সাল থেকে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.