শরীয়তপুরে চকলেটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ

শরীয়তপুরে চকলেটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ।

শরীয়তপুরের ভেদরগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার ঘটনাটি জানাজানি হলে থানায় অভিযোগ করে ওই দুই শিশুর পরিবার।

অভিযুক্ত মুদি দোকানির নাম কাদির ভূঁইয়া (২৩)। তিনি নরসিংহপুর গ্রামের ছবুউল্লাহ্ ভূঁইয়ার ছেলে। ঘটনা জানাজানি হওয়ার পর কাদির পালিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নরসিংহপুর গ্রামে অবস্থিত মেঘলা ব্রিকস ফিল্ড (এমএমবি) ইটভাটায় ৪ বছর ধরে চুক্তিভিত্তিক শ্রমিকের কাজ করে আসছেন দুই শিশুর বাবা। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। শিশু দুটির বয়স ১২ বছর ও ৮ বছর ।

গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত কাদির ভূঁইয়া চকলেটের লোভ দেখিয়ে ইটভাটা সংলগ্ন ঝোপে নিয়ে প্রথমে ১২ বছরের মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে ৮ বছরের মেয়েটি এগিয়ে আসলে আগের মেয়েটিকে ছেড়ে দিয়ে তাকেও ধর্ষণ করে কাদির। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় বিস্তারিত জানার জন্য শিশুদুটিসহ তাদের পরিবারকে পুলিশ ডেকে সখিপুর থানায় নিয়ে যায়

এ ব্যাপারে অভিযুক্ত কাদির ভূঁইয়া বলেন, আমি এ ঘটনায় জড়িত নয়, আমাকে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে।

মেঘলা ব্রিকস ফিল্ড ইটভাটার মালিক ও চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিতু মিয়া ব্যাপারী বলেন, ঘটনাটি আমি শুনেছি। যদি ধর্ষণের ঘটনা সত্যি হয় তাহলে এর বিচার প্রশাসন করবে।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এনাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য শিশু দুটিকে থানায় আনা হয়েছে। তবে অভিযুক্ত কাদির ভূঁইয়া পালিয়েছে। ধর্ষণের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.