বোমা আতঙ্কে বন্ধ অস্ট্রেলিয়ার ব্রিসবেন এয়ারপোর্ট, আটক ১

অস্ট্রেলিয়ার ব্রিসবেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে শনিবার ছুরি হামলা ও বিস্ফোরণ ঘটানোর হুমকি দেয়ায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।খবর হেরাল্ড সান পত্রিকা

হেরাল্ড সান পত্রিকার খবরে বলা হয়, ওই ব্যক্তি তার বের হয়ে থাকা একটি ধাতব বাক্স নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করার পর দাবী করে তার কাছে বোমা রয়েছে।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ ও কুইন্সল্যান্ডের পুলিশ দ্রুত বিমানবন্দর টার্মিনালে ঢুকে জরুরী অবস্থা ঘোষণা করে এবং ট্রেন সার্ভিস বন্ধ করে দেয়।ওই এলাকায় পথচারী ও গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

সেখানে পাবলিক সরকারি বিভিন্ন সংস্থার লোকজন এবং বম্ব স্কোয়াডের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

কুইন্সল্যান্ডের পুলিশ জানিয়েছে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।‘বর্তমানে আন্তর্জাতিক টার্মিনালের নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অন্যান্য প্রত্যক্ষদর্শীরা বলেন, ফুড কোর্টের কাছে একজন ‘বৃদ্ধ লোক’ ব্যাগ থেকে ছুরি বের করে তার প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাত করার চেষ্টা করেন। দৃশ্যত এটি ছিল তাদের ‘পারিবারিক ঝগড়া’।

কর্তৃপক্ষ এয়ারপোর্টে তল্লাশি চালানোর সময় বিমানবন্দরের সকল ফ্লাইট বন্ধ রাখা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.