অং সান সু চিকে বহনকারী হেলিকপ্টারের জরুরি অবতরণ

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টারকে শান রাজ্যের মং টোন শহরতলিতে বুধবার জরুরি অবতরণ করতে হয়েছে।

হেলিকপ্টারের হাইড্রোলিক ফ্লুইড লিকের কারণে এমনটা ঘটছে বলে দি ইরাবতির খবরে বলা হয়েছে।

দেশটির পশ্চিমাঞ্চলীয় শান রাজ্যের সেং সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সু চি। এর পর মং সাট শহরতলির পথে থাকাকালে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

স্টেট কাউন্সিলের কার্যালয়ের মুখপাত্র বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ায় হেলিকপ্টারের পাইলটকে ধন্যবাদ দিয়েছেন সু চি। তিনি সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। কারণ সেনাবাহিনী এ হেলিকপ্টার ও পাইলটের ব্যবস্থা করেছে।

জরুরি অবতরণ করা হেলিকপ্টারটিসহ আরও দুটি বিমান ন্যানস্যাং শহরতলির ঘাঁটিতে ফিরে গেছে।

দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির স্থানীয় এক নেতা বলেন, হাইড্রোলিক ফ্লুইড লিকের কারণে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই অবতরণ করে। এর পর আরেকটি হেলিকপ্টারে তাকে নিয়ে যাওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.