নড়াইলের কালিয়ায় ট্রলিচাপায় ভ্যানচালক নিহত

নড়াইলের কালিয়ায় ট্রলিচাপায় ভ্যানচালক নিহত।

নড়াইলের কালিয়ায় ইটবোঝাই ট্রলির চাপায় ইকরামুল শেখ (২০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন কলেজ শিক্ষার্থী।

শনিবার সকালে উপজেলার বৈদ্যবাটি চৌরাস্তা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ইকরাম উপজেলার রায়পুর গ্রামের রাজ্জাক শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দুই ভাইবোন কালিয়া থেকে ভ্যানযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।
এ সময় কালিয়া থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি বৈদ্যবাটি চৌরাস্তায় ভ্যানটিকে চাপা দিলে ভ্যানচালক ইকরাম ঘটনাস্থলেই নিহত হন।
আহতদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কালিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ঘাতক ড্রাইভার পালিয়ে গেলেও ট্রলিটি স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.