সেই মিতুকে আবারও রিমান্ডে নিতে চায় পুলিশ

সেই মিতুকে আবারও রিমান্ডে নিতে চায় পুলিশ।

চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতারকৃত তার স্ত্রী ডা. তানজিলা হক চৌধুরী মিতুকে আবারও রিমান্ডে নিতে চায় পুলিশ।

মিতুর সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক প্যাটেল ছাড়া আর কারো পরকীয়ার সম্পর্ক রয়েছে কি না তা জানার জন্য দ্বিতীয় দফায় রিমান্ডে নিচে চায় পুলিশ।
মামলার তদন্ত কর্তকর্তা চাঁদগাঁও থানার ওসি আবুল বাশার বুধবার দুপুরে বলেন, প্রয়োজনে আবারও ডা. তানজিলা হক চৌধুরী মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চাইতে পারি।
এর আগে স্বামীর আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতারকৃত ডা. মিতুর তিন দিনের রিমান্ড শেষ হয়েছে। সেসময় জিজ্ঞাসাবাদের প্রথম দিকে ডাক্তার মিতু দাম্পত্য জীবনে কলহের বিষয়টি এড়ানোর চেষ্টা করেছেন।
কিন্তু আকাশ ও মিতুর মোবাইল থেকে উদ্ধার হওয়া নানা তথ্য প্রমাণ উপস্থাপনের পর মিতু অনেকটা পিছু হটতে বাধ্য হয়।
প্রথম দফায় রিমান্ডে দেয়া তথ্যগুলো এখন যাচাই-বাছাই চলছে। কোন গড়মিল পেলে আবারো আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ওসি।
৩১ জানুয়ারি স্ত্রীর অনৈতিক সম্পর্ক মেনে নিতে না পেরে নিজ শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ। এ ঘটনায় স্ত্রী মিতুসহ ছয়জনকে আসামি করে মামলা করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.