রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের৷ জানা গিয়েছে, মাসাই মারা থেকে লোডওয়ারের দিকে যাচ্ছিল বিমানটি৷ এর মধ্যে পাইলট সহ পাঁচ যাত্রী ছিলেন৷ চারজন যাত্রীই বিদেশি ছিলেন৷ বিমান হঠাৎই ভেঙে পড়ে ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়৷
প্রত্যক্ষদর্শীদের মতে, বিমান ভেঙে পড়ার সময় পাইলটের অঙ্গভঙ্গিতে নিচে কৃষকরা বুঝতে পারেন কিছু ঘটতে চলেছে এবং তখনই সেখানে থেকে তারা নিরাপদ দূরত্বে সরে যান৷ এই দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় উদ্ধারকারী দল৷
উল্লেখ্য , গত মাসেই সুপারসনিক স্ট্র্যাটেজিক বম্বার ভেঙে পড়ে প্রাণ হারায় ২ জন৷ রাশিয়ার উত্তর-পশ্চিমে এই ঘটনা ঘটে৷
জানা যায়, অবতরণের সময় আকস্মিক তুষারঝড়ের মুখে পড়ে যুদ্ধবিমানটি৷ তারপরেই সেটি ভেঙে পড়ে৷ বিমানে চার জনের মধ্যে দুজনই প্রাণ হারান৷ একটি প্রশিক্ষণ মহড়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর৷