দুর্ঘটনার কবলে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিমান

দুর্ঘটনার কবলে পড়ল ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিমান।

দুর্ঘটনায় পড়ল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিমান। বৃহস্পতিবার রাতে পোল্যান্ডের ওয়ারশ বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার সময় ছোট দুর্ঘটনায় পড়ে বিমানটি। যদিও দুর্ঘটনায় আহত হননি নেতানিয়াহু।

দু’দিনের সফরে পোল্যান্ডে ছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। সফর বিশেষ বিমানে ফিরে যাওয়ার কথা ছিল গতকাল রাতে। তবে টেক-অফের অল্প সময়ের মধ্যেই ঝাঁকুনি দিয়ে অবতরণ করে বিমানটি। যান্ত্রিক ত্রুটির কারণেই এই অবতরণ বলে জানানো হয়েছে।

অপেক্ষা করার পর ইজরায়েল থেকে প্রধানমন্ত্রীর জন্য দ্বিতীয় বিমান পাঠানো হয়। এরপর শুক্রবার সকালে দেশে ফেরেন নেতানিয়াহু।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.