মাঝআকাশে বোয়িং-৭৪৭ বিমানের ককপিটে বসে ঘুমোচ্ছেন পাইলট।এরকমই এক ঘটনার ভিডিও এখন ভাইরাল।
তাইওয়ানের রাষ্ট্রীয় বিমান সংস্থা চায়না এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৪৭ বিমান বিমান ওড়াচ্ছিলেন ওই পাইলট। বিমান যখন মাঝ আকাশে তখন তিনি রীতিমত ঘুমিয়ে পড়েছেন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত বিমানচালকের ২০ বছর বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। চিন সংবাদমাধ্যমের খবর, অভিযুক্ত ওই বিমান চালককে শস্তি দেওয়া হয়েছে।
গোটা ঘটনাটি ভিডিও রেকর্ড করেছেন বিমানের কো-পাইলট। অর্থাৎ তিনি ওই ঘুমন্ত পাইলটকে না জাগিয়ে ভিডিও করে গিয়েছেন। তাকেও শাস্তি দেওয়া হয়েছে।