আরও চার বিএনপি নেতা বহিষ্কার

দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহনের পরিপ্রেক্ষিতে বগুড়া, মাগুরা ও সিরাজগঞ্জের ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন-বগুড়ার যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলার সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, মাগুরা জেলার সদস্য ও মোহাম্মদপুর উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম খান বাচ্চু, সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপি’র সদস্য মাহফুজা খাতুন এবং দলের প্রাথমিক সদস্য মেজর (অবঃ) আবদুল্লা আল মামুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ, পঞ্চগড়, পিরোজপুরের ৯ জনকে বহিষ্কার করা হয়েছিল। এ নিয়ে বহিষ্কৃতদের সংখ্যা হলো ১৩ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.