পাকিস্তানগামী সব বিমান বাতিল করল এয়ার চায়না

পাকিস্তানগামী সব বিমান বাতিল করল এয়ার চায়না।

ভারত-পাকিস্তান সীমান্তে এখন উত্তেজনা চরমে ৷ আকাশপথে হামলা হতে পারে এই আশঙ্কায় এখন দু’দেশেই জারি হাই অ্যালার্ট ৷ তবে পাকিস্তানের আকাশে বিমান ওড়ানোর ঝুঁকি এখন কোনও দেশই নিতে চাইছে না ৷ খুব কম বিদেশি বিমান সংস্থাই এখন পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করছে ৷
শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এয়ার কানাডার মতো অনেক বিমানসংস্থাই এখন পাকিস্তানের এয়ারস্পেস ব্যবহার করছে না ৷ এবার চিনও পাকিস্তানের আকাশে বিমান চালানো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল ৷ এয়ার চায়নার পক্ষ থেকে জানানো হল, পাকিস্তানের কোনও শহরেই আপাতত বিমান চালাবে না তারা ৷ বেজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমান ছাড়বে না পাকিস্তানের উদ্দেশ্যে ৷ প্রতি সপ্তাহে চিন-পাকিস্তান রুটে ২২টা বিমান চালিয়ে থাকে এয়ার চায়না এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ৷ আপাতত সব বিমানই বাতিল করার সিদ্ধান্ত নিল চিন ৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.