যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ছোট আকৃতির একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (০৮ মার্চ) বিকেল সাড়ে ৩টা নাগাদ দুই ইঞ্জিনের একটি এয়ারক্রাফট বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে। ইতোমধ্যে মরদেহগুলো উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লেক ওক্কিচব্বিতে সৈকত থেকে ৪০০ মিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানের ৫ আরোহীর সবাই নিহত হন।

দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি দক্ষিণাঞ্চলীয় পাহোকিতে যাচ্ছিলো।

পাম বিচ কাউন্টি শেরিফ অফিস থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে এফএএ’র সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.