বিধ্বস্ত ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানের দুটি ব্ল্যাক বক্স উদ্ধার

বিধ্বস্ত ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানের দুটি ব্ল্যাক বক্স উদ্ধার।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের সোমবার এক টুইট বার্তায় জানিয়েছে রবিবার বিধ্বস্ত বিমানের দুটি ব্ল্যাক বক্সই তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। ইথিওপিয়ায় রাজধানী আদ্দিস আবাবা থেকে নাইরোবি গামী ১৫৭জন আরোহী নিয়ে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটি উড্ডয়নের ৬মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। নিহতদের স্মরণে সারা দেশে আজ শোক দিবস পালন করা হচ্ছে। যাত্রীদের মধ্যে অন্তত ২০জন যাত্রী কেনিয়ার নাইরোবিতে অবস্থিত জাতিসংঘের এনভায়র্ম্যান্ট প্রোগ্রাম বা ইউএনইপির সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ছিলেন।

ইথিওপিয়ান এয়ারলাইন্স বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান উড্ডয়ন বন্ধ রেখেছে। বোয়িং কোম্পানি রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইথিওপিয়ার দুর্ঘটনা তদন্ত ব্যুরো এবং যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের তত্ত্বাবধানে বোয়িং কোম্পানির প্রযুক্তিগত একটি দল বিমান বিধ্বস্তের এলাকাটি পরিদর্শনে যাবে এবং তারা কারিগরি সাহায্য সহযোগিতা প্রদান করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.