মন্ত্রীর নেতৃত্বে মালয়েশিয়ায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১২

মালয়েশিয়ায় এক মন্ত্রীর নেতৃত্বে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১১২ জন অবৈধ কর্মী আটক করা হয়েছে।আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে এদেরকে গ্রেফতার দেখিয়েছে দেশটির ইমিগ্রেশন।

শনিবার সকাল থেকে বিদেশি শ্রমিকদের ব্যবসাস্থলে অভিযানে অংশ নেন মালয়েশিয়ার ডেপুটি হোম মিনিস্টার দাতুক আজিজ জামমান ও ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক খায়রুল দাজামি দাউদ।

অভিযানে ইমিগ্রেশনের পাশাপাশি পুলিশ ও সিটি কর্পোরেশন যোগ দেয়। এ সময় মিয়ানমারের ৪৬ জন এবং ৬৬ জনের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করা হয়। তবে এই অভিযানে কতজন বাংলাদেশি আছেন, তা তাৎক্ষণিক জানা যায়নি।

এ সময় ডেপুটি হোম মিনিস্টার সাংবাদিকদের বলেন, আমরা মালয়েশিয়ার নাগরিকদের কাছ থেকে ব্যাপক অভিযোগ পাওয়ার পরেই অভিযান পরিচালনা করে সত্যতা পেলাম।

অভিবাসন বিভাগের প্রধান খায়রুল দাজামি বলেন, আমরা স্থানীয় পত্রিকার মাধ্যমে জানতে পারি এখানে বিদেশিদের দ্বারা ব্যবসা-বাণিজ্য পরিচালিত হচ্ছে যা মোটেও কাম্য নয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.