চলন্ত ফ্লাইটে রিজেন্ট এয়ারের ইমার্জেন্সি গেট খোলার চেষ্টা এক যাত্রীর

‘থুতু’ ফেলতে রিজেন্টের বিমানের ইমার্জেন্সি গেট খোলার চেষ্টা।

‘থুতু’ ফেলতে রিজেন্ট এয়ারওয়েজের বিমানের ইমার্জেন্সি গেট খোলার চেষ্টা করেছেন এক যাত্রী। ঘটনাটি ঘটেছে ওমানগামী রিজেন্ট এয়ারওয়েজের ৭৩৭ বিমানে।

গত বৃহস্পতিবার রিজেন্ট এয়ারওয়েজের ওই বিমানটি ওমানের রাজধানী মাসকটে যাচ্ছিল। বিমান আকাশে থাকা অবস্থাতেই ওই যাত্রী বাইরে থুতু ফেলতে বিমানটির ইমারজেন্সি গেট খোলার চেষ্টা করেন।

পাশের যাত্রীরাসহ কেবিন ক্রু-রা বারবার চেষ্টা করেও তাকে থামাতে ব্যর্থ হন। নিষেধ করার পরও এই যাত্রী বলেন, তিনি থুতু ফেলতে চান। শেষ পর্যন্ত বিমানটির পাইলট এসে তাকে থামান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.