প্লেনে মহিলা যাত্রীর পাশে বসে পর্ন দেখার অভিযোগে ব্যবসায়ী আটক

প্লেনে মহিলা যাত্রীর পাশে বসে পর্ন দেখার অভিযোগে ব্যবসায়ী আটক।

বিমানে মহিলা যাত্রীর পাশে বসে পর্ন দেখার অভিযোগে গ্রেফতার মুম্বইয়ের ব্যবসায়ী ৷ রবিবার মুম্বই থেকে চেন্নাইঘামী বিমানে ঘটনাটি ঘটেছে ৷ মুম্বই থেকে রাত ১০:৫৫ মুম্বই থেকে চেন্নাইয়ে উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি ৷
জানা গিয়েছে, মাদিপক্কম থেকে সন্তানের সঙ্গে যাত্রা করছিলেন মহিলা ৷ তিনি অভিযোগ জানান যে পাশে বসে ওই ব্যক্তি এমনভাবে পর্ন দেখছিলেন যাতে পাশে বসে তিনিও দেখতে পান ৷ ফোনটি তার দিকেই ঘুরিয়ে রাখা ছিল ৷
বিমানসেবিকাকে এই বিষয়ে অভিযোগ জানালে তারা ওই ব্যক্তিকে সিট বদলাতে বললে তিনি তা অস্বীকার করেন ৷ এরপর ফ্লাইট ক্যাপ্টেন এসে বিষয়টি মেটানোর চেষ্টা করেন ৷ এরপর মহিলাকে অন্য সিটে বসার ব্যবস্থা করে দেওয়া হয় ৷
ক্যাপ্টেন বিষয়টি চেন্নাই বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারকে জানায় ৷ এরপর বিমান চেন্নাই বিমানবন্দরে পৌঁছতেই CISF আধিকারিকরা ওই ব্যক্তিকে আটক করে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷
মহিলা কোনও লিখিত অভিযোগ না জানানোয় ওই ব্যক্তিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় ৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.