বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের কন্ট্রোল সিস্টেমে পরিবর্তন

বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের কন্ট্রোল সিস্টেমে পরিবর্তন।

বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমানের বিতর্কিত কন্ট্রোল সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, বিমান বিধ্বস্তের কারণ হিসেবে বারবার কন্ট্রোল সিস্টেম প্রশ্নবিদ্ধ হওয়ায় তা সংশোধন করেছে প্রতিষ্ঠানটি।
একই সঙ্গে, আগে জরুরি সময়ে এলার্মের সুবিধাটি অপশনাল ছিল। তাতেও পরিবর্তন এনেছে বোয়িং। তবে তদন্তকারীরা বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু না জানানোয় কবে এই মডেলের বিমানগুলো আবার বিশ্বব্যাপী চলাচলের অনুমতি পাবে, তা এখনও অনিশ্চিত রয়েছে।

গত পাঁচ মাসে বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের দুটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এর মধ্যে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাউওয়েস্ট এয়ারলাইন্সের ব্যবহৃত একটি বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় বিমানটির জরুরি অবতারণ করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.