আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু।

২৮ মার্চ, বৃহস্পতিবার আরব আমিরাতের রাজধানী আবুধাবি ইলেট্রা স্ট্রিট গাড়ির পার্কিংয়ে কর্মরত অবস্থায় সোহেল নামের এক যুবকের মোটরসাইকেলের পেছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা দিলে সে নিচে পরে যায়।

পথচারীরা তাকে আবুধাবির শেখ খলিফা হাসপাতালে নিলে দেড়ঘন্টা পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০০৬ সাল থেকে আবুধাবির কোম্পানিতে কর্মরত ছিলেন সোহেল। বরিশাল জেলার মেহেদিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের ছেলে সে। স্ত্রী, তিন বছর দশ মাসের এক কন্যা সন্তান, প্যারালাইজড বাবা আর দুই বোন, পুরো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।তার লাশ আবুধাবি শেখ খলিফা হাসপাতালে রয়েছে বলে জানা যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.