দুর্যোগপূর্ণ আবহাওয়া, শাহজালালে ফ্লাইট উঠানামায় বিঘ্ন।
ঝড়ো আবহাওয়ার কারণে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি ফ্লাইট।
এ বিষয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) উপ-পরিচালক ওহিদুর রহমান জানান, খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট উঠানামায় একটু সমস্যা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৫ থাইল্যান্ড থেকে ঢাকায় অবতরণের সময় ল্যান্ড করতে পারে নি। একই কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রামের একটি ফ্লাইট ঢাকাতে আসার কথা থাকলেও ফেরত পাঠানো হয়েছে।
এছাড়া ভারতের এয়ার ইন্ডিগোর কলকাতা থেকে একটি ফ্লাইট শহাজালালে অবতরণের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে নামতে পারে নি।