অবশেষে ভারতের জন্য আকাশ পথ খুলে দিল পাকিস্তান

অবশেষে ভারতের জন্য আকাশ পথ খুলে দিল পাকিস্তান।

অবশেষে ভারত থেকে পশ্চিমের দেশগুলিতে উড়ে যাওয়া বিমানের জন্য নিজেদের আকাশ পথ খুলে দিল পাকিস্তান। পাকিস্তানের ওপর দিয়ে মোট ১১টি এয়ার রুট চলে গিয়েছে। প্রাথমিকভাবে এর মধ্যে একটি রুট ভারতের জন্য খুলে ইসলামাবাদ। এই পথে এয়ার ইন্ডিয়া এবং টারকিস এয়ারলাইন্সের উড়ান ইতোমধ্যে চলাচল করতে শুরু করেছে বলে শনিবার শীর্ষ এক সরকারি আধিকারিক এ কথা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ‘পাকিস্তান তাদের আকাশসীমার একাংশ খুলে দিয়েছে। গত বৃহস্পতিবার তারা নিজেদের ১১টি রুটের মধ্যে একটি রুট খুলে দিয়েছে। এয়ার ইন্ডিয়া এবং টারকিস এয়ারলাইন্স এই রুট ইতোমধ্যে ব্যবহার করছে। এই রুটে ভারত ও পশ্চিমের বিভিন্ন দেশের মধ্যে বিমান চলাচল করে।’

গত ২৭ মার্চ থেকে ফের পাকিস্তানের আকাশ পথে অন্যান্য দেশের বিমান চলাচল শুরু হলেও সে সময় নয়াদিল্লি, ব্যাংকক এবং কুয়ালা লামপুরগামী বিমানের জন্য সেই ছাড়পত্র দেওয়া হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.