মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি আটক।

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি আটক করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় রোববার ভোররাত আড়াইটার দিকে কামপুং তালি আইযের বানতিং সেলাংগার এলাকায় টহলরত পুলিশ তাদেরকে আটক করে।

জানা গেছে, সেলাংগার এলাকায় টহলরত পুলিশ দুটি মাইভি কারকে দাঁড়াতে সিগনাল দিলে তা অমান্য করে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুই মালয়েশিয়ান নাগরিকসহ তাদের আটক করে। আটককৃতদের বয়স ২০ থেকে ৪০ বছর বলে পুলিশ জানায়।

আটককৃত বাংলাদেশি নাগরিকদের কাছে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। ইমিগ্রেশন আইনের ২৬ (এটিআইপিএসওপি) ২০০৭ ধারায় আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।পুলিশের ধারণা, তানঝুং সেপাত সাগর পথে মালয়েশিয়ায় প্রবেশ করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.