যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৬

যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৬।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্তে পাইলটসহ ছয়জনের প্রাণহানি ঘটেছে। সোমবার উড়োজাহাজটি অবতরণকালে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ইঞ্জিনবিশিষ্ট এ উড়োজাহাজটি সান অ্যান্টনিও শহর থেকে ৭০ কিলোমিটার দূরে কেরভিল বিমানবন্দরে সকাল ৯টার আগমুহূর্তে বিধ্বস্ত হয়।
টেক্সাসের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র অরল্যান্ডো মরেনো জানিয়েছেন, এ ঘটনায় এক পাইলটসহ অপর পাঁচজনের মৃত্যু হয়েছে।

দি বিচক্রাফট বিই৫৮ মডেলের উড়োজাহাজটি হসটন থেকে উড্ডয়ন করেছিল। কেরভিল মিউনিসিপাল বিমানবন্দর থেকে ১০ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.