আট বছর পর সিরিয়ার আকাশসীমা ব্যবহারের অনুমতি পেল কাতার।
আট বছর পর কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সিরিয়া সরকার। কাতার সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পর দামেস্ক এই অনুমতি দিলো।
সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়েছে ইরানি গণমাধ্য পার্সটুডে জানিয়েছে, সিরিয়ার আকাশসীমা পাড়ি দেয়ার বিষয়ে কাতার এয়ারওয়েজকে অনুমতি দিয়েছেন পরিবহন মন্ত্রী আলী হামুদ।
উল্লেখ্য, আট বছর আগে সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কাতার। তখন থেকে সিরিয়ার আকাশসীমায় কাতারি বিমান চলাচলের অনুমতি বাতিল করে বাশার আল-আসাদের সরকার।
খবরে বলা হয়েছে, ২০১১ সালে সিরিয়ায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হলে দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দোহা। তবে সিরিয়া কখনো কাতারে বিমান চলাচল বন্ধ করেনি।