রানওয়ে থেকে ছিটকে গেল স্এপাইস জেটের বিমান
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্এপাইস জেটের একটি বিমান। সোমবার দুপুরে ভারতের মহারাষ্ট্রের শিরিডি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। বেশ কিছুক্ষণ বিমানবন্দরে বন্ধ থাকে।
দুর্ঘটনাগ্রস্ত বিমানের সমস্ত যাত্রী ও ক্রুরা নিরাপদে আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রানওয়ে থেকে ছিটকে যাওয়া বিমানটিকে ফের রানওয়েতে আনার চেষ্টা চালাচ্ছেন কর্মীরা।
এদিকে, দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘণ্টা স্এপাইস জেটের বিমানে আটকে থাকতে বাধ্য হন যাত্রীরা। বহু যাত্রী ট্যুইটারে তাঁদের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন।