ইয়াঙ্গুনে বিমান দুর্ঘটনায় রক্তাক্ত বিমান পাইলট

ইয়াঙ্গুনে বিমান দুর্ঘটনায় রক্তাক্ত বিমান পাইলট

মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। আজ সন্ধ্যায় ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে পাইলট সহ ৩০ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় বিমানের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

বিমানের প্রকৌশল শাখার একটি সূত্র জানিয়েছে, বিমানটিতে পাইলটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন শামিম। জরাজীর্ণ ওই ড্যাস-৮ কিউ ৪০৯ উড়োজাহাজটি অনেকদিন থেকে ভালো চলছিল না।

এদিকে ইয়ঙ্গুন বিমানবন্দরে বিমান চলাচল আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। আশপাশের বিমানগুলোকে থাইল্যান্ডের চিয়াং মাই বিমানবন্দরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল খান চৌধুরী জানান, ইফতারের আগে এই দুর্ঘটনা ঘটে। বিমানটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৪ জন আরোহী ছিলেন। ৩৪ জন আরোহীর মধ্যে একজন শিশু, পাইলট ও কেবিন ক্রু ছিলেন আরও চারজন। এদের মধ্যে আহত ১৯ জনকে ইয়াংগুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.